Press Media Details

Press Media

Details

not found

বাংলাদেশের সহকারী এটর্ণী জেনারেল’ হিসেবে নিযুক্ত হলেন এডভোকেট মোঃ মোছাদ্দেক বিল্লাহ।

30 July 2026

Source Link

বাংলাদেশের সহকারী এটর্ণী জেনারেল’ হিসেবে নিযুক্ত হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ মোছাদ্দেক বিল্লাহ।  


বরিশাল জিলার বাবুগঞ্জ উপজেলার গর্বিত সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক মেধাবী ছাত্র, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোছাদ্দেক বিল্লাহ ‘বাংলাদেশের সহকারী এটর্ণী জেনারেল’ হিসেবে নিয়োগ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন।


এডভোকেট মোছাদ্দেক বিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষে পেশাগত জীবন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক হিসেবে। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (UODA) এর আইন ও মানবাধিকার (Law & Human Rights) বিভাগের লেকচারার হিসেবে পেশাগত জীবনে পদার্পণ করেন | পরবর্তিতে সাফল্যের সাথে 'বাংলাদেশ বার কাউন্সিল' এর তালিকাভুক্ত সদস্য হয়ে 'ঢাকা বার এসোসিয়েশন' এর একজন আইনজীবী হিসেবে আইন প্রাক্টিস শুরু করেন ২০১৩ সালে।  পর্যায়ক্রমে দেশের সর্বোচ্চ আদালত 'বাংলাদেশ সুপ্রিম কোর্ট' এর একজন আইনজীবী হওয়ার গৌরব অর্জন করেন ২০১৭ সালে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী হিসেবে স্বীকৃতি পান ২০২৫ সালে। 

 

তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর একজন তালিকাভূক্ত সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত প্রাক্টিশনার আইনজীবী হিসেবে দীর্ঘ অনেক বছর কাজ করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর বারবার নির্বাচিত 'সম্পাদক' প্রথিতযশা আইনজীবী, বর্তমান বাংলাদেশের বিজ্ঞ এটর্ণী জেনারেল, 'সিনিয়র এডভোকেট'  ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্যার এর একজন নিয়মিত সুযোগ্য জুনিয়র হিসেবে | পাশাপাশি University of Development Alternative (UODA) বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের সহকারী অধ্যাপক (খণ্ডকালীন) হিসেবে শিক্ষকতার সাথেও যুক্ত রয়েছেন। 


এছাড়াও এডভোকেট মোছাদ্দেক বিল্লাহ একজন ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডারশীপ এর এক্টিভিস্ট হিসেবে প্রিয় জন্মভূমি বাংলাদেশকে ইয়ুথ এম্বাসেডর (Youth Ambassador, Country Representative) হিসেবে অনেক দেশে (তারমধ্যে ইউরোপের ফ্রান্স, জার্মানি, তুরস্ক, মালয়েশিয়া এবং থাইল্যান্ড অন্যতম) প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছেন। 

তিনি আন্তর্জাতিক মানবাধিকার ও সামাজিক সচেতনতায় জড়িত আছেন দেশ বিদেশের বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও যুব লিডারশীপ কর্মকাণ্ডের সাথে।   তন্মধ্যে, 🔹 Youth Ambassador,  European Parliament, Council of Europe, France. 🔹 Country Representative, Youth for Peace, Thailand. 🔹 প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ফাউন্ডেশন. 🔹সদস্য, সুপ্রিম কোর্ট শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম🔹 Director Member, SWITCH! (A Youth Platform for Social Development). 🔹প্রতিষ্ঠাতা পরিচালক, দারুল কায়েদ ইত্তেহাদ কমপ্লেক্স 🔹সভাপতি, আমরা কেদারপুরবাসী।🔹প্রেসিডেন্ট, সাফিয়া জাব্বার ফাউন্ডেশন। 


এডভোকেট মোছাদ্দেক বিল্লাহ বাংলাদেশের এসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়াকে তিনি মহান আল্লাহর অশেষ রহমত ও দেশের প্রতি সেবার এক নতুন অঙ্গীকার হিসেবে গ্রহণ করছেন। 

এই আস্থা ও সুযোগ সৃষ্টির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব Tarique Rahman প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছেন মাননীয় আইনমন্ত্রী জনাব Md. Asaduzzaman স্যার, মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার Barrister Kayser Kamal স্যার  এবং নিয়োগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 


তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছেন তার শ্রদ্ধেয় সিনিয়র, বর্তমান বাংলাদেশের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার Ruhul Quddus Kazal স্যারের প্রতি এবং তার নেতৃত্বে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে গতিশীলতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ প্রতিষ্ঠার যে প্রচেষ্টা দৃশ্যমান হয়েছে তা রাষ্ট্রের আইনগত সেবাকে আরও শক্তিশালী করবে বলে বিশ্বাস করেন। 


তিনি দৃঢ়ভাবে অঙ্গীকার করছেন যে, সংবিধান, আইন ও ন্যায়বিচারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সর্বোচ্চ সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন । ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ও জনগণের কল্যাণে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন, ইনশাআল্লাহ। তিনি রাষ্ট্রের এই মহান দায়িত্ব সফলভাবে পালনে সকলের দোয়া, শুভকামনা ও সহযোগিতা কামনা করছেন।  



Page 1 of ?
Download PDF
img

31 July 2026